মালদ্বীপে একই দিনে দুই নির্বাচনের প্রস্তাব গণভোটে নাকচ 

রাষ্ট্রীয় ব্যয় কমাতে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের প্রস্তাব করেছিল মালদ্বীপের সরকার। তবে গণভোটে গৃহীত হয়নি সরকারের এ প্রস্তাব। বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার (৫ এপ্রিল) প্রকাশিত হয় এ গণভোটের ফলাফল। এতে সরকারের করা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ৬৮ দশমিক ৭৭ শতাংশ ভোটার। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ২ লাখ ৯৪ হাজার ভোটারের মধ্যে দুই-তৃতীয়াংশ গণভোটে অংশ নেন। গণভোটের পাশাপাশি অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচনেও বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস। নির্বাচনে প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি রাজধানী মালে ও দ্বিতীয় বৃহত্তম এলাকা আদ্দুর গুরুত্বপূর্ণ কাউন্সিলগুলোতে জয়লাভ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুইজ্জু ফলাফল মেনে নেওয়ার কথা জানান এবং বিজয়ীদের অভিনন্দন জানান। দেশটির চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যয় কমানোর অংশ হিসেবে এ প্রস্তাব আনা হয়েছিল। মুইজ্জুর দাবি ছিল, দুটি জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করলে প্রায় ৮০ লাখ মার্কিন ডলার সাশ্রয় সম্ভব। প্রস্তাবে বর্তমান সংসদের মেয়াদ প্রায় পাঁচ ম

মালদ্বীপে একই দিনে দুই নির্বাচনের প্রস্তাব গণভোটে নাকচ 
রাষ্ট্রীয় ব্যয় কমাতে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের প্রস্তাব করেছিল মালদ্বীপের সরকার। তবে গণভোটে গৃহীত হয়নি সরকারের এ প্রস্তাব। বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার (৫ এপ্রিল) প্রকাশিত হয় এ গণভোটের ফলাফল। এতে সরকারের করা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ৬৮ দশমিক ৭৭ শতাংশ ভোটার। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ২ লাখ ৯৪ হাজার ভোটারের মধ্যে দুই-তৃতীয়াংশ গণভোটে অংশ নেন। গণভোটের পাশাপাশি অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচনেও বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস। নির্বাচনে প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি রাজধানী মালে ও দ্বিতীয় বৃহত্তম এলাকা আদ্দুর গুরুত্বপূর্ণ কাউন্সিলগুলোতে জয়লাভ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুইজ্জু ফলাফল মেনে নেওয়ার কথা জানান এবং বিজয়ীদের অভিনন্দন জানান। দেশটির চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যয় কমানোর অংশ হিসেবে এ প্রস্তাব আনা হয়েছিল। মুইজ্জুর দাবি ছিল, দুটি জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করলে প্রায় ৮০ লাখ মার্কিন ডলার সাশ্রয় সম্ভব। প্রস্তাবে বর্তমান সংসদের মেয়াদ প্রায় পাঁচ মাস কমিয়ে ২০২৮ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ছিল।  প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষের দেশ মালদ্বীপ জানিয়েছে, তাদের আর্থিক সংকট সাময়িক এবং তারা আপাতত বাহ্যিক সহায়তা নেওয়ার পরিকল্পনা করছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow