মালদ্বীপে বিএনপির বর্ণাঢ্য ইফতার মাহফিল

মালদ্বীপের রাজধানী মালের তিন তারকা বিশিষ্ট হোটেল ম্যানহাট ফিস মার্কেটের হলরুমে উৎসবমুখর পরিবেশে মালদ্বীপ বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মালদ্বীপে কর্মরত বিভিন্ন পেশার প্রবাসী ও রাজনৈতিক নেতারা অংশ নেন। মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও রবিউল আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ প্রবাসে বাংলাদেশিদের ঐক্য এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর সিকদার। অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মাসুদুর রহমান: সিইও, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ। মো. জাহিদুল ইসলাম: স্টেশন ম্যানেজার, ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী সাবু ও মোহাম্মদ

মালদ্বীপে বিএনপির বর্ণাঢ্য ইফতার মাহফিল

মালদ্বীপের রাজধানী মালের তিন তারকা বিশিষ্ট হোটেল ম্যানহাট ফিস মার্কেটের হলরুমে উৎসবমুখর পরিবেশে মালদ্বীপ বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মালদ্বীপে কর্মরত বিভিন্ন পেশার প্রবাসী ও রাজনৈতিক নেতারা অংশ নেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও রবিউল আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ প্রবাসে বাংলাদেশিদের ঐক্য এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর সিকদার।

মালদ্বীপে বিএনপির বর্ণাঢ্য ইফতার মাহফিল

অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মাসুদুর রহমান: সিইও, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ। মো. জাহিদুল ইসলাম: স্টেশন ম্যানেজার, ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী সাবু ও মোহাম্মদ বাবুল হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ। এ সময় জিয়া পরিবারের সদস্যদের কল্যাণ ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

মালদ্বীপে বিএনপির বর্ণাঢ্য ইফতার মাহফিল

সমাপনী বক্তব্যে সভাপতি মো. খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে স্বস্তি ফিরে এসেছে। প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow