মালদ্বীপে বিশেষ অভিযানে ২৫৪ বিদেশি গ্রেফতার
মালদ্বীপের রাজধানী মালে বিশেষ অভিযানে ভিসা ও কাগজপত্র না থাকায় ২৫৪ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পরিচালিত অভিযানে ৬৩৯টি স্থানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩৪৪ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে সন্দেহজনক ২৫৪ জনকে গ্রেফতার করা হয়। এদিকে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে ৪৪ জন নিয়োগদাতাকে নোটিশ দিয়েছে মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ। অভিযানের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যাদের ভিসা নবায়ন বা ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া চলমান। এমআরএম
মালদ্বীপের রাজধানী মালে বিশেষ অভিযানে ভিসা ও কাগজপত্র না থাকায় ২৫৪ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার পরিচালিত অভিযানে ৬৩৯টি স্থানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩৪৪ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে সন্দেহজনক ২৫৪ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে ৪৪ জন নিয়োগদাতাকে নোটিশ দিয়েছে মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ।
অভিযানের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যাদের ভিসা নবায়ন বা ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া চলমান।
এমআরএম
What's Your Reaction?