মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ, নিরাপদ ও স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৩ জুন) বিএম-এর কার্যালয়ে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং ব্যাংক অব মালদ্বীপের (BML) প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ বৈঠকে অংশ নেন। বৈঠকে মালদ্বীপিয়ান রুফিয়া (MVR) ও বাংলাদেশি টাকা (BDT)-এর মধ্যে সরাসরি লেনদেনের সম্ভাবনা, রেমিট্যান্স প্রক্রিয়া আরও সহজীকরণ এবং দুই দেশের ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তিনি প্রবাসীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও সাশ্রয়ী রেমিট্যান্স সেবা নিশ্চিত করাকে হাইকমিশনের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সরাসরি মুদ্রা লেনদেনের সুযোগ সৃষ্টি হলে প্রবাসীরা কম খরচে ও দ্রুত সময়ে দেশে অর্থ পাঠাতে পারবে

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ, নিরাপদ ও স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৩ জুন) বিএম-এর কার্যালয়ে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং ব্যাংক অব মালদ্বীপের (BML) প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ বৈঠকে অংশ নেন।

বৈঠকে মালদ্বীপিয়ান রুফিয়া (MVR) ও বাংলাদেশি টাকা (BDT)-এর মধ্যে সরাসরি লেনদেনের সম্ভাবনা, রেমিট্যান্স প্রক্রিয়া আরও সহজীকরণ এবং দুই দেশের ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তিনি প্রবাসীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও সাশ্রয়ী রেমিট্যান্স সেবা নিশ্চিত করাকে হাইকমিশনের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরাসরি মুদ্রা লেনদেনের সুযোগ সৃষ্টি হলে প্রবাসীরা কম খরচে ও দ্রুত সময়ে দেশে অর্থ পাঠাতে পারবেন, যা দুই দেশের মধ্যে বৈধ আর্থিক প্রবাহ ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী মোহাম্মদ শরীফ বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের জন্য আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উভয় পক্ষই প্রবাসী কল্যাণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বাংলাদেশ–মালদ্বীপ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow