মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

মালদ্বীপের থা অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত রাশেদুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের এনামুল হকের ছেলে।  সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, রাশেদুল হাসান গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে পানিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মালদ্বীপ পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। ঘটনার পর থেকেই মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। হাইকমিশন জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকতা শেষে রাশেদুলের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। এ ঘটনায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

মালদ্বীপের থা অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত রাশেদুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের এনামুল হকের ছেলে। 

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, রাশেদুল হাসান গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে পানিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মালদ্বীপ পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

ঘটনার পর থেকেই মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। হাইকমিশন জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকতা শেষে রাশেদুলের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

এ ঘটনায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow