মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

মালদ্বীপে পুলিশের মাদক দমন ও মাদকবিরোধী গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ৩৫ বোতল মদসহ ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মদ রাখা ও পাচারের অভিযোগে মঙ্গলবার তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়। মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্তকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, প্রায় এক মাস পূর্বে ৪০ বোতল মদ ও বিপুল পরিমাণ অর্থসহ আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। তবে জব্দ করা অর্থের পরিমাণ প্রকাশ করেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ইদানীং মদের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বিদেশিদের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এমআরএম

মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

মালদ্বীপে পুলিশের মাদক দমন ও মাদকবিরোধী গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ৩৫ বোতল মদসহ ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মদ রাখা ও পাচারের অভিযোগে মঙ্গলবার তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়।

মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্তকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, প্রায় এক মাস পূর্বে ৪০ বোতল মদ ও বিপুল পরিমাণ অর্থসহ আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। তবে জব্দ করা অর্থের পরিমাণ প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ইদানীং মদের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বিদেশিদের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow