মালয়েশিয়া পাচারকালে টেকনাফে আটক ৭২

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৬৯ রোহিঙ্গা নাগরিক ও তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এই তথ্য জানান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান। আটক পাচারকারীদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও উদ্ধারকৃতরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে তথ্য দিয়েছেন তিনি। লে. কর্নেল হানিফুর রহমান বলেন, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীর মোহাম্মদ শক্কুরের বসত বাড়ির পাশের একটি আস্তানায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে লোকজনকে জড়ো করার খবর পায় বিজিবি। পরে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে বিজিবির উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ পাচারকারীকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পাচারকারীদের গোপন আস্তানায় তল্লাশি করে ৫ জন পুরুষ, ২০ জন নারী ও ৩৩ জন শিশুকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মানবপাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা এবং দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। অপরদিকে বিকেলে টেকনাফ সদর

মালয়েশিয়া পাচারকালে টেকনাফে আটক ৭২

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৬৯ রোহিঙ্গা নাগরিক ও তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এই তথ্য জানান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।

আটক পাচারকারীদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও উদ্ধারকৃতরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে তথ্য দিয়েছেন তিনি।

লে. কর্নেল হানিফুর রহমান বলেন, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীর মোহাম্মদ শক্কুরের বসত বাড়ির পাশের একটি আস্তানায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে লোকজনকে জড়ো করার খবর পায় বিজিবি। পরে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে বিজিবির উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ পাচারকারীকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

পাচারকারীদের গোপন আস্তানায় তল্লাশি করে ৫ জন পুরুষ, ২০ জন নারী ও ৩৩ জন শিশুকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মানবপাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা এবং দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

অপরদিকে বিকেলে টেকনাফ সদর নাজির এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি, তাদের মধ্যে ৪ জন নারী ৭ জন শিশু রয়েছে।

হানিফুর রহমান আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পের যাদের আইডি কার্ড রয়েছে তাদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে এবং যাদের কার্ড নেই তাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow