মালয়েশিয়ায় আটকে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে আলোচনা হবে
মালয়েশিয়ায় আটকে থাকা দুই হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক আসা বন্ধ করতে দেশের টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। এছাড়া, আগামী এক বছরে মধ্যপ্রাচ্যগামীদের বেসিক আরবি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্কুলে ইংরেজিসহ পাঁচটি ভাষা ও স্পোর্টস সিলেবাসে বাধ্যতামূলক করা হবে। এরইমধ্যে এক হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময় লাগলেও সব পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তবে, বর্ষা মৌসুম আসায় আগামী মাস থেকে খাল খনন কার্যক্রম বন্ধ থাকবে। আরও পড়ুন মালয়েশিয়ায় তারেক রহমানকে রাষ্ট্রীয় সংবর্ধনা, হচ্ছে একাধিক চুক্তি প্রধানমন্ত্রী বলেন, অন্যদের প্রজন্মের দিকে না তাকিয়ে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সন্তানদের পাঁচটি ভাষা শেখানো হবে, যার মধ্যে ইংরেজিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, শুধু গ
মালয়েশিয়ায় আটকে থাকা দুই হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২১ জুন) কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক আসা বন্ধ করতে দেশের টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। এছাড়া, আগামী এক বছরে মধ্যপ্রাচ্যগামীদের বেসিক আরবি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্কুলে ইংরেজিসহ পাঁচটি ভাষা ও স্পোর্টস সিলেবাসে বাধ্যতামূলক করা হবে।
এরইমধ্যে এক হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময় লাগলেও সব পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তবে, বর্ষা মৌসুম আসায় আগামী মাস থেকে খাল খনন কার্যক্রম বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, অন্যদের প্রজন্মের দিকে না তাকিয়ে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সন্তানদের পাঁচটি ভাষা শেখানো হবে, যার মধ্যে ইংরেজিকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, শুধু গল্প নয়, সময় লাগলেও সব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, আইনের মধ্যে থেকে প্রবাসীদের জন্য যত সুবিধা আদায় করা যায়, সবকিছু করা হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে। এজন্য পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধরতে হবে।
তারেক রহমান বলেন, আমার পরিবারের সঙ্গে যা হয়েছে এজন্য কোনো প্রতিশোধ নিতে চাই না। ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে।
কেএইচ/এএমএ
What's Your Reaction?
