মাল্টিমোডাল ট্রান্সপোর্ট নিয়ে ডিটিসিএর নানা পরিকল্পনা

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্লান নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নানা পরিকল্পনা নিয়েছেন। ঢাকা মহানগরীর যানজট নিরসনসহ আরও বেশ কয়েকটি সরকারের নির্বাচনী ইশতেহার ছিল সড়ক ব্যবস্থাপনায়। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। মঙ্গলবার (৪ আগস্ট) ডিটিসিএ-এর সভাকক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর উদ্যোগে গৃহীত ঢাকা মহানগরীর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্ল্যান বিষয়ক একটি আলোচনা সভায় থেকে এসব তথ্য জানায় (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মসিউর রহমান।  ডিটিসিএ সভা থেকে জানানো হয়, ঢাকা মহানগরীর যানজট নিরসন সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। সরকারও যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকীকরণে বদ্ধপরিকর। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রয়োজন গণপরিবহন শৃঙ্খলা আনা। এই শৃঙ্খলা নিয়ে আসতে ডিটিসিএ’র বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। সভা থেকে আরও জানা যায়, এই বাস রুট রেশনালাইজেশন কার্যক

মাল্টিমোডাল ট্রান্সপোর্ট নিয়ে ডিটিসিএর নানা পরিকল্পনা

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্লান নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নানা পরিকল্পনা নিয়েছেন। ঢাকা মহানগরীর যানজট নিরসনসহ আরও বেশ কয়েকটি সরকারের নির্বাচনী ইশতেহার ছিল সড়ক ব্যবস্থাপনায়। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিটিসিএ-এর সভাকক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর উদ্যোগে গৃহীত ঢাকা মহানগরীর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্ল্যান বিষয়ক একটি আলোচনা সভায় থেকে এসব তথ্য জানায় (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মসিউর রহমান। 

ডিটিসিএ সভা থেকে জানানো হয়, ঢাকা মহানগরীর যানজট নিরসন সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। সরকারও যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকীকরণে বদ্ধপরিকর। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রয়োজন গণপরিবহন শৃঙ্খলা আনা। এই শৃঙ্খলা নিয়ে আসতে ডিটিসিএ’র বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।

সভা থেকে আরও জানা যায়, এই বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে বিআরটিএ অনুমোদিত ৪১৮ টি রুট হতে সঠিক রুট পাওয়া গেছে ৯৮টি, এর মধ্যে ডিমান্ড অ্যানালাইসিস করে প্রাথমিক রুট ৩২টি ও ফিডার হিসেবে ২৫টি সার্কুলার রুটের পরিকল্পনা করা হয়েছে। এই কার্যক্রমে ডিটিসিএ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আমরা এই বৈঠকে পরিবহন ব্যবস্থার আমুল পরিবর্তন করা সম্ভব সেটির বিষয়গুলো দেখলাম। কারন বর্তমানে বিদেশি বিনিয়োগকারী ঢাকার যানজট দেখে আগ্রহ কমিয়ে দেয়। তবে সবাই এক সাথে পরিবহন সমস্যা সমাধানে কাজ করলে সমাধান করা সম্ভব হবে। তাছাড়া, মানুষ আশাবাদী প্রধানমন্ত্রীর পরিকল্পনার গুলো দেখে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বিএম আব্দুস সাত্তার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব, মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow