নারায়ণগঞ্জে নারী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে হত্যা মামলায় রুবেল মিয়া (৩৫) নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানা উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে। কোর্ট পুলিশ পরিশর্দক মো. আব্দুস সামাদ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। আরও পড়ুন শিশু বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড   মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় সাফিয়া বেগম নামের এক নারীকে হত্যা করেন রুবেল মিয়া। পরে ওই নারীর গলায় থাকা সোনার চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।

নারায়ণগঞ্জে নারী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে হত্যা মামলায় রুবেল মিয়া (৩৫) নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানা উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে।

কোর্ট পুলিশ পরিশর্দক মো. আব্দুস সামাদ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় সাফিয়া বেগম নামের এক নারীকে হত্যা করেন রুবেল মিয়া। পরে ওই নারীর গলায় থাকা সোনার চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow