শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত আট

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে বারোটায় দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলমান এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ জানিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানান স্লোগান দেয়। আরও পড়ুন বরিশালে পরিবহন শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ: বাস ভাঙচুর, আহত ২ দুপুর পৌনে দুইটাই শিক্ষার্থীরা রাহী এন্টারপ্রাইজের বাস ভাঙচুর করেছে এমন অভিযোগ করে পরিবহন শ্রমিকরা। বাস ভাঙচুরের প্রতিবাদে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্

শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত আট

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে বারোটায় দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলমান এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ জানিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানান স্লোগান দেয়।

শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত আট

দুপুর পৌনে দুইটাই শিক্ষার্থীরা রাহী এন্টারপ্রাইজের বাস ভাঙচুর করেছে এমন অভিযোগ করে পরিবহন শ্রমিকরা। বাস ভাঙচুরের প্রতিবাদে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী ও তিনজন পরিবহন শ্রমিক আহত হয়েছেন।

এদিকে সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর স্টেশনে আটকা পড়েছে। ট্রেনটি দুপুর ২ টা ১০ মিনিটে দিনাজপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি, আন্দোলন তুলে নেওয়ার জন্য চেষ্টা অব্যাহত আছে।

এমদাদুল হক মিলন/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow