মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

লেবাননের দক্ষিণাঞ্চলে হ্যারিস গ্রামের কাছে একটি লজিস্টিকস কনভয়ের ওপর হামলা হয়েছে। এতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের দুই মালয়েশিয়ান শান্তিরক্ষী আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। খবর আলজাজিরার।  বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডুজারিক বলেন, আহত দুই শান্তিরক্ষীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি জানান, ঘটনাটির তদন্ত করবে ইউনিফিল। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে পৃথক এক ঘটনায়, দক্ষিণ লেবাননের বিন্ট জেবেইল এলাকার কাছে একটি জাতিসংঘের কনভয়ের পাশ দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ট্যাংক গুলি ছোড়ে বলে জানান ডুজারিক। নিরাপত্তার স্বার্থে কনভয়টি তখন বিকল্প পথে চলাচল করে এবং পরে নিরাপদে যাত্রা অব্যাহত রাখে। জাতিসংঘের মুখপাত্র আরও বলেন, বুধবার অপর এলাকায় ইউনিফিল শান্তিরক্ষীরা উল্লেখযোগ্য ড্রোন তৎপরতা লক্ষ করেছেন। ডুজারিক বলেন, আমরা আবারও সব পক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই যে জাতিসংঘের কর্মী ও সম্পদ আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত এবং তাদের নিরাপত্তা ও অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow