মালয়েশিয়ায় পালিত হলো ঈদুল আজহা
মালয়েশিয়ায় ঈদুল আজহা পালিত হয়েছে। বুধবার (২৭ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ঈদুল আজহার প্রথম জামাত শুরু হয় কুয়ালালামপুর হাংতুয়া মসজিদে। এখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি স্থানীয় নাগরিকদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। এখানে স্থানীয় নাগরিকদের পাশাপাশি পৃথিবীর অনেক দেশের প্রবাসী নারী-পুরুষ নামাজ আদায় শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী জাতীয় মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন। ঈদের মধ্যে অনেকে একদিনের ছুটি পেলেও অনেকে শুধু মাত্র নামাজ পড়ার জন্য ছুটি পেয়েছেন, এমন প্রবাসীর সংখ্যা কম নয়। নামাজ আদায় করে কাজে ফিরতে হয়েছে তাদের। মালয়েশিয়ায় সাধারণ প্রবাসীসহ প্রায় ১৫ লাখ বাংলাদেশির বসবাস। স্থানীয় নারী বিয়ে করে অনেকে বসবাস করছেন স্থায়ীভাবে। মালয়েশিয়ার স্থানীয় রীতি অনুযায়ী, পশুর মাংস মসজিদে থেকে বন্টন করা হয়, তাই অনেক প্রবাসী কোরবানির মাংস সংগ্রহ করার জন্য মসজিদে যান।
মালয়েশিয়ায় ঈদুল আজহা পালিত হয়েছে। বুধবার (২৭ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ঈদুল আজহার প্রথম জামাত শুরু হয় কুয়ালালামপুর হাংতুয়া মসজিদে।
এখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি স্থানীয় নাগরিকদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। এখানে স্থানীয় নাগরিকদের পাশাপাশি পৃথিবীর অনেক দেশের প্রবাসী নারী-পুরুষ নামাজ আদায় শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী জাতীয় মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন।
ঈদের মধ্যে অনেকে একদিনের ছুটি পেলেও অনেকে শুধু মাত্র নামাজ পড়ার জন্য ছুটি পেয়েছেন, এমন প্রবাসীর সংখ্যা কম নয়। নামাজ আদায় করে কাজে ফিরতে হয়েছে তাদের।
মালয়েশিয়ায় সাধারণ প্রবাসীসহ প্রায় ১৫ লাখ বাংলাদেশির বসবাস। স্থানীয় নারী বিয়ে করে অনেকে বসবাস করছেন স্থায়ীভাবে।
মালয়েশিয়ার স্থানীয় রীতি অনুযায়ী, পশুর মাংস মসজিদে থেকে বন্টন করা হয়, তাই অনেক প্রবাসী কোরবানির মাংস সংগ্রহ করার জন্য মসজিদে যান।
What's Your Reaction?