মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ইফতার মাহফিল 

মালয়েশিয়ায় বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট)’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের চাপাতি ডটকম রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বিডিএক্সপ্যাটের বিভিন্ন গঠনমূলক ও ইতিবাচক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসে বাংলাদেশি পেশাজীবীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাই কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। ইফতার মাহফিলে হাই কমিশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম এবং কাউন্সেলর (কনস্যুলার) মো. ফিরোজ রব্বানী। অনুষ্ঠানে বিডিএক্সপ্যাটের সহ-প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ইফতার মাহফিল 

মালয়েশিয়ায় বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট)’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের চাপাতি ডটকম রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বিডিএক্সপ্যাটের বিভিন্ন গঠনমূলক ও ইতিবাচক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, প্রবাসে বাংলাদেশি পেশাজীবীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাই কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। ইফতার মাহফিলে হাই কমিশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম এবং কাউন্সেলর (কনস্যুলার) মো. ফিরোজ রব্বানী।

অনুষ্ঠানে বিডিএক্সপ্যাটের সহ-প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই সংগঠনের মূল উদ্দেশ্য।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ আলী তারেক, একই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের মেডিক্যাল লেকচারার ডা. তানিয়া ইসলাম, মাস্টারকার্ডের ম্যানেজিং কনসালটেন্ট রিবো আলম, সিবিএল মানি ট্রান্সফারের তথ্যপ্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ার এবং পিএইচডি গবেষক আশা হোসেন।

ইফতার মাহফিলে মালয়েশিয়ায় কর্মরত প্রায় ১১০ জন প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ।

উল্লেখ্য, বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট) মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রফেশনালদের অন্যতম বৃহৎ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনে বর্তমানে ৮৫০ এর বেশি সদস্য রয়েছে।

এমএমকে/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow