মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়িচাপা দিয়ে হত্যা, বাংলাদেশির বিচার শুরু

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে এক ফুড ডেলিভারি রাইডারকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সেলাঙ্গরের শাহ আলম ম্যাজিস্ট্রেট আদালতে মো. হাবিবুল্লাহ (২৮) নামের ওই বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ম্যাজিস্ট্রেট আমিরা মাস্তুরা খামিসের আদালতে অভিযোগ পাঠ করে শোনানো হয়। এসময় হাবিবুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করেন। আরও পড়ুন মালয়েশিয়ায় বাণিজ্যিক ভবনে অভিযান, বাংলাদেশিসহ আটক ১০৯ অভিযোগপত্রে বলা হয়, গত ২১ জুলাই রাত ৮টা ২৩ মিনিটে সেলাঙ্গরের পুঞ্চাক আলমের জালান পারসিয়ারান মোখতার দাহারি সড়কের ট্রাফিক সিগন্যাল-সংলগ্ন মোড়ে অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান। এতে ২৮ বছর বয়সী ফুড ডেলিভারি রাইডার মুহাম্মদ জাফনি বাহারুদিন নিহত হন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ন্যূনতম পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২০ হাজার থেকে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে। একিউএফ/জেআইএম

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়িচাপা দিয়ে হত্যা, বাংলাদেশির বিচার শুরু

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে এক ফুড ডেলিভারি রাইডারকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সেলাঙ্গরের শাহ আলম ম্যাজিস্ট্রেট আদালতে মো. হাবিবুল্লাহ (২৮) নামের ওই বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ম্যাজিস্ট্রেট আমিরা মাস্তুরা খামিসের আদালতে অভিযোগ পাঠ করে শোনানো হয়। এসময় হাবিবুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করেন।

অভিযোগপত্রে বলা হয়, গত ২১ জুলাই রাত ৮টা ২৩ মিনিটে সেলাঙ্গরের পুঞ্চাক আলমের জালান পারসিয়ারান মোখতার দাহারি সড়কের ট্রাফিক সিগন্যাল-সংলগ্ন মোড়ে অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান। এতে ২৮ বছর বয়সী ফুড ডেলিভারি রাইডার মুহাম্মদ জাফনি বাহারুদিন নিহত হন।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ন্যূনতম পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২০ হাজার থেকে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।

একিউএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow