মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত, আহত ৪
মালয়েশিয়ার পাহাং রাজ্যের টেমেরলোহ এলাকায় দুটি যানবাহনের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। রোববার বিকেলে দেশটির কুয়ানতান-কুয়ালালামপুর সড়কের ১৩৪ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টেমেরলোহ জেলা পুলিশের প্রধান এসিপি মোহদ নাসিম বাহরন জানান, বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে সংঘটিত এ দুর্ঘটনায় পেরোদুয়া কাঞ্চিল গাড়ির চালক ৭২ বছর বয়সী জুলকিফলি এমডি ইউসুফ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় তিনি গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। তিনি আরও জানান, নিহতের স্ত্রী ৬৭ বছর বয়সী রাদজুয়ান মোহামাদ, যিনি একই গাড়ির সামনের আসনে যাত্রী হিসেবে ছিলেন, গুরুতর আহত অবস্থায় সুলতান হাজি আহমাদ শাহ টেমেরলোহের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৮টা ৫৫ মিনিটে মারা যান। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দম্পতির ১৩ বছর বয়সী এক নাতি রয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে একই হাসপাতালের রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া পেরোদুয়া মাইভি গাড়িতে থাকা ২২ থেকে ২৭ বছর বয়সী মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ইয়েলো জোনে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, কুয়ানতান থেক
মালয়েশিয়ার পাহাং রাজ্যের টেমেরলোহ এলাকায় দুটি যানবাহনের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। রোববার বিকেলে দেশটির কুয়ানতান-কুয়ালালামপুর সড়কের ১৩৪ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টেমেরলোহ জেলা পুলিশের প্রধান এসিপি মোহদ নাসিম বাহরন জানান, বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে সংঘটিত এ দুর্ঘটনায় পেরোদুয়া কাঞ্চিল গাড়ির চালক ৭২ বছর বয়সী জুলকিফলি এমডি ইউসুফ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় তিনি গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন।
তিনি আরও জানান, নিহতের স্ত্রী ৬৭ বছর বয়সী রাদজুয়ান মোহামাদ, যিনি একই গাড়ির সামনের আসনে যাত্রী হিসেবে ছিলেন, গুরুতর আহত অবস্থায় সুলতান হাজি আহমাদ শাহ টেমেরলোহের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৮টা ৫৫ মিনিটে মারা যান।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দম্পতির ১৩ বছর বয়সী এক নাতি রয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে একই হাসপাতালের রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া পেরোদুয়া মাইভি গাড়িতে থাকা ২২ থেকে ২৭ বছর বয়সী মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ইয়েলো জোনে চিকিৎসা নিচ্ছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কুয়ানতান থেকে কুয়ালালামপুরগামী একটি গাড়ি, যা ২২ বছর বয়সী এক ব্যক্তি চালাচ্ছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে প্রবেশ করে। এরপর সেটি বৃদ্ধ দম্পতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এমআরএম
What's Your Reaction?