মাসহ জাহের আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে গৃহবধূ ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয় গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে। এ ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচণার মামলায় অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।আদালত সূত্রে জানা যায়, গতকাল রোববার (১ মার্চ) সন্ধ্যায় মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত তা গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন

মাসহ জাহের আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে গৃহবধূ ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয় গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে। এ ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচণার মামলায় অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত।

আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আজ সোমবার (২ মার্চ) দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, গতকাল রোববার (১ মার্চ) সন্ধ্যায় মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত তা গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

ইকরার মৃত্যুর ঘটনায় শনিবার রাতেই তার মামা শেখ তানভীর আহমেদ পল্লবী থানায় বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য এই মামলায় জাহের আলভী ও তার মা ছাড়াও অভিনেত্রী ইফফাত আর তিথি ও আলভীর সহকারীকেও আসামি করা হয়েছে। 


এমডিএএ/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow