মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পুনরুদ্ধার এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ নতুন সদস্য তালিকা প্রকাশ করেছে। এ পর্যায়ে দেশের বিভিন্ন জেলা ও শহর থেকে ৬২ জন সদস্য প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন। রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণদের অংশগ্রহণভিত্তিক একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই ‘অলটারনেটিভস’ কাজ করছে। পাশাপাশি জুলাই আন্দোলনের ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি দায়িত্বশীল ও মানবিক বাংলাদেশ নির্মাণে দেশজুড়ে ছাত্র ও নাগরিকদের পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি। সংগঠনটির প্রকাশিত সদস্য তালিকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত হওয়া ৬২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন- অসীম দে, আবদুল হালিম বিন ইউসুফ, আবির হোসাইন বাবু, আলমগীর মাসুদ, আলিফ ইবনে কবির, আরমান হোসাইন, আরাফাত রহমান, ইমতিয়াজুর রহমান রিফাত, কাজী মারজানা জান্নাত, কে

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য
দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পুনরুদ্ধার এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ নতুন সদস্য তালিকা প্রকাশ করেছে। এ পর্যায়ে দেশের বিভিন্ন জেলা ও শহর থেকে ৬২ জন সদস্য প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন। রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণদের অংশগ্রহণভিত্তিক একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই ‘অলটারনেটিভস’ কাজ করছে। পাশাপাশি জুলাই আন্দোলনের ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি দায়িত্বশীল ও মানবিক বাংলাদেশ নির্মাণে দেশজুড়ে ছাত্র ও নাগরিকদের পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি। সংগঠনটির প্রকাশিত সদস্য তালিকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত হওয়া ৬২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন- অসীম দে, আবদুল হালিম বিন ইউসুফ, আবির হোসাইন বাবু, আলমগীর মাসুদ, আলিফ ইবনে কবির, আরমান হোসাইন, আরাফাত রহমান, ইমতিয়াজুর রহমান রিফাত, কাজী মারজানা জান্নাত, কে এম ধ্রুব, তানভিরুল ইসলাম সৌরভ, মেহেদী হাসান দূর্জয়, মুন্নী চৌধুরী, সুরাইয়া এনাম, শাহরিয়ার ফেরদৌস, শাখাওয়াত আমিন এবং হেদায়েতুল ইসলাম অপুসহ আরও অনেকে। অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের তরুণ, শিক্ষার্থী ও নাগরিকদের সম্পৃক্ত করে একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow