মাহবুব আলী খানের শাহাদতবার্ষিকীতে দোয়া মাহফিল, ছিলেন প্রধানমন্ত্রী
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে মরহুমের ‘মাহবুব ভবনে’ তার পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এ ছাড়া শহীদ মাহবুব আলী খানের মেয়ে ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, প্রধানমন্ত্রী তনয়া ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ দোয়া মাহফিল ও আলোচনায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। আরও পড়ুন প্রধানম
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে মরহুমের ‘মাহবুব ভবনে’ তার পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এ ছাড়া শহীদ মাহবুব আলী খানের মেয়ে ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, প্রধানমন্ত্রী তনয়া ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ও আলোচনায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এ সময় দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।
পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।
কেএইচ/এমএমকে
What's Your Reaction?

