মায়ের কাছে চাইলেন জুয়ার টাকা, না দেওয়ায় ১৩তলা থেকে লাফ

রাজধানীর কলাবাগানের একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মোহাম্মদ ফয়সাল মাহমুদ (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। জানা যায়, ওই যুবক তার মায়ের কাছে জুয়ার টাকা চেয়ে না পাওয়ায় আত্মহননের পথ বেছে নেন। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন বলেন, আমরা খবর পেয়ে কলাবাগান থানাধীন ইস্টার্ন পথছায়া ৩ নং ভবনের ১৩০১ নম্বর ফ্ল্যাটের দ্বিতীয় তলায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। তিনি আরও জানান, আমরা স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি নিহত যুবক দীর্ঘ চার বছর যাবত অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা তাকে দেওয়া হতো। তিনি আরও জানান, ওইদিন দিবাগত রাত ৯টায় ফয়সাল মায়ের কাছে টাকা চাইলে তার মা টাকা না দেওয়ায় ১৩তলা থেকে নিচে লাফিয়ে পড়লে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত যুবক চাঁদপুর সদরের জোর পুকুরপাড় এলাকার মৃত ডা. এ কে এম মাহমুদুল হকের ছেলে। এএমএ/জেআইএম

মায়ের কাছে চাইলেন জুয়ার টাকা, না দেওয়ায় ১৩তলা থেকে লাফ

রাজধানীর কলাবাগানের একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মোহাম্মদ ফয়সাল মাহমুদ (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। জানা যায়, ওই যুবক তার মায়ের কাছে জুয়ার টাকা চেয়ে না পাওয়ায় আত্মহননের পথ বেছে নেন।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন বলেন, আমরা খবর পেয়ে কলাবাগান থানাধীন ইস্টার্ন পথছায়া ৩ নং ভবনের ১৩০১ নম্বর ফ্ল্যাটের দ্বিতীয় তলায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।

তিনি আরও জানান, আমরা স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি নিহত যুবক দীর্ঘ চার বছর যাবত অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা তাকে দেওয়া হতো।

তিনি আরও জানান, ওইদিন দিবাগত রাত ৯টায় ফয়সাল মায়ের কাছে টাকা চাইলে তার মা টাকা না দেওয়ায় ১৩তলা থেকে নিচে লাফিয়ে পড়লে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত যুবক চাঁদপুর সদরের জোর পুকুরপাড় এলাকার মৃত ডা. এ কে এম মাহমুদুল হকের ছেলে।

এএমএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow