মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

রাঙামাটির তবলছড়িতে নেশার টাকা নিয়ে কলহের জের ধরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে আসামবস্তির মির্জা টিলা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাকিবুল ইসলাম ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। রফিকুল পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মা রেখা ইসলাম ক্ষুব্ধ হয়ে ছেলেকে দা দিয়ে কোপ দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, ‘হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।’ ​ কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, রাঙামাটি শহরের মির্জার টিলা এলাকায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু হয়। নিহতের মা-বাবাকে পুলিশ হ

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

রাঙামাটির তবলছড়িতে নেশার টাকা নিয়ে কলহের জের ধরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে আসামবস্তির মির্জা টিলা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাকিবুল ইসলাম ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। রফিকুল পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মা রেখা ইসলাম ক্ষুব্ধ হয়ে ছেলেকে দা দিয়ে কোপ দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, ‘হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।’ ​

কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, রাঙামাটি শহরের মির্জার টিলা এলাকায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু হয়। নিহতের মা-বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow