মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

মায়ের মৃত্যুর কারণে দেশে ফিরছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। মঙ্গলবার এক বিবৃতিতে এ এ তথ্য জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। বিবৃতিতে ফেডারেশন জানায়, শুক্রবার (২৬ জুন) গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না দিদিয়ে দেশম। বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার (২৩ জুন) সকালে কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন। এদিকে, বোস্টনে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। কিন্তু ‘আই’ গ্রুপের এ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকতে পারবেন না দেশম।

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

মায়ের মৃত্যুর কারণে দেশে ফিরছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। মঙ্গলবার এক বিবৃতিতে এ এ তথ্য জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

বিবৃতিতে ফেডারেশন জানায়, শুক্রবার (২৬ জুন) গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না দিদিয়ে দেশম।

বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার (২৩ জুন) সকালে কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন।

এদিকে, বোস্টনে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। কিন্তু ‘আই’ গ্রুপের এ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকতে পারবেন না দেশম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow