মায়ের সঙ্গে মরিচক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কিশোরের

বগুড়ার আদমদীঘিতে মাঠে মরিচক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন ওই গ্রামের আফাল উদ্দিনের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাব্বি হোসেন ও তার মা মনিকা বেগমসহ স্থানীয় কয়েকজন দিনমজুর গ্রামের একটি মাঠের মরিচক্ষেতে কাজ করছিলেন। বিকেল পৌনে ৬টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় একটি তীব্র বজ্রপাত সরাসরি রাব্বির ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশে থাকা তার মা মনিকা বেগম বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মাঠের অন্য শ্রমিকদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় নিহত রাব্বি হোসেনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নারী হাসপাতালে চি

মায়ের সঙ্গে মরিচক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কিশোরের

বগুড়ার আদমদীঘিতে মাঠে মরিচক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি হোসেন ওই গ্রামের আফাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাব্বি হোসেন ও তার মা মনিকা বেগমসহ স্থানীয় কয়েকজন দিনমজুর গ্রামের একটি মাঠের মরিচক্ষেতে কাজ করছিলেন। বিকেল পৌনে ৬টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় একটি তীব্র বজ্রপাত সরাসরি রাব্বির ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশে থাকা তার মা মনিকা বেগম বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মাঠের অন্য শ্রমিকদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় নিহত রাব্বি হোসেনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এল.বি/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow