মায়ের হাতের রান্না
নাজিফা রাসেল স্বপ্না মায়ের হাতের রান্না, আহা কী যে স্বাদ,ঘ্রাণেই ভরে যায় মন, মিটে যায় সব সাধ। গরম গরম পোলাও, বিরিয়ানি যখন প্লেটে আসে,মুগ্ধ হয়ে তাঁকাই আমি, হাসি মুখে ভাসে। খিচুড়ির সেই নরম মাখা, কি মজা খেতে,মায়ের ভালোবাসা সেথায় থাকে মিশে । ভর্তা ভাতের সাথে কাঁচা মরিচের ঝালে,এই স্বাদে মন নাচে তৃপ্তির তালে। মা-এর হাতের পোলাও, খিচুড়ি, ভর্তা ভাত,যাই খাই , সবটাতে পাই মজার স্বাদ। ঈদের দিনের সেমাই, পায়েস , ফিন্নি আর মিষ্টি মনে হয় মায়ের হাতের জাদুকরী সৃষ্টি। এই স্বাদের কোনো তুলনা আর কোথাও নাই,একবার খেলেই তাই আবার খেতে চাই। মায়ের রান্নায় মিশে আছে স্নেহ, মায়াভাগ্যিস মাথার উপর আছে মায়ের হাতের ছায়া। চুলার আগুনে মা সহ্য করে কত গরম তাপতবুও মুখে থাকে তার হাসিরই নকশার ছাপ। সন্তান যখন খাবার খায় মজা করে হেসে,মায়ের ক্লান্তি তখন দূরে যায় ভেসে। এই তৃপ্তি, এই স্বাদ আর কোথাও মেলে না,মায়ের হাতের রান্নার সুখ কখনো ফুরায় না। কেএসকে
নাজিফা রাসেল স্বপ্না
মায়ের হাতের রান্না, আহা কী যে স্বাদ,
ঘ্রাণেই ভরে যায় মন, মিটে যায় সব সাধ।
গরম গরম পোলাও, বিরিয়ানি যখন প্লেটে আসে,
মুগ্ধ হয়ে তাঁকাই আমি, হাসি মুখে ভাসে।
খিচুড়ির সেই নরম মাখা, কি মজা খেতে,
মায়ের ভালোবাসা সেথায় থাকে মিশে ।
ভর্তা ভাতের সাথে কাঁচা মরিচের ঝালে,
এই স্বাদে মন নাচে তৃপ্তির তালে।
মা-এর হাতের পোলাও, খিচুড়ি, ভর্তা ভাত,
যাই খাই , সবটাতে পাই মজার স্বাদ।
ঈদের দিনের সেমাই, পায়েস , ফিন্নি আর মিষ্টি
মনে হয় মায়ের হাতের জাদুকরী সৃষ্টি।
এই স্বাদের কোনো তুলনা আর কোথাও নাই,
একবার খেলেই তাই আবার খেতে চাই।
মায়ের রান্নায় মিশে আছে স্নেহ, মায়া
ভাগ্যিস মাথার উপর আছে মায়ের হাতের ছায়া।
চুলার আগুনে মা সহ্য করে কত গরম তাপ
তবুও মুখে থাকে তার হাসিরই নকশার ছাপ।
সন্তান যখন খাবার খায় মজা করে হেসে,
মায়ের ক্লান্তি তখন দূরে যায় ভেসে।
এই তৃপ্তি, এই স্বাদ আর কোথাও মেলে না,
মায়ের হাতের রান্নার সুখ কখনো ফুরায় না।
কেএসকে
What's Your Reaction?