মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজের বাগানবাড়িতে প্রবেশের সময় জাহাঙ্গীরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক বিএনপি নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। আরও পড়ুন যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ স্থানীয় সূত্রে জানা গেছে, তিন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে এক হামলাকারীকে আটক করতে সক্ষম হন। তবে অপর দুই হামলাকারী পালিয়ে যান। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনক

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজের বাগানবাড়িতে প্রবেশের সময় জাহাঙ্গীরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক বিএনপি নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে এক হামলাকারীকে আটক করতে সক্ষম হন। তবে অপর দুই হামলাকারী পালিয়ে যান।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

কেআরএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow