মিডল্যান্ড ব্যাংক-সন্ধানী লাইফের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যৌথভাবে তাদের ব্যাংকাস্যুরেন্স অংশীদারত্ব কার্যক্রম উদ্বোধন করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এই উদ্যোগ গ্রাহকদের জন্য আর্থিক ও বিমা সেবার প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। ব্যাংকাস্যুরেন্স হলো ব্যাংকিং ও বিমা খাতের মধ্যে একটি ক্রমবর্ধমান সহযোগিতার ক্ষেত্র, যা এক প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বিত আর্থিক সমাধান প্রদানকে সম্ভব করে তোলে। মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যকার এই অংশীদারত্ব উদ্ভাবন, গ্রাহকসুবিধা এবং সেবার উৎকর্ষতা নিশ্চিত করার অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরে। এই সহযোগিতার আওতায় মিডল্যান্ড ব্যাংক তার শাখা নেটওয়ার্কের মাধ্যমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বীমা পণ্যসমূহের বিতরণ কার্যক্রম শুরু করেছে। ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে সহজেই বিভিন্ন ধরনের জীবন বীমা সেবা গ্রহণ করতে পারবেন। এই অংশীদারত্ব উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৌশলগত সহযোগিতার মাধ্

মিডল্যান্ড ব্যাংক-সন্ধানী লাইফের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যৌথভাবে তাদের ব্যাংকাস্যুরেন্স অংশীদারত্ব কার্যক্রম উদ্বোধন করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এই উদ্যোগ গ্রাহকদের জন্য আর্থিক ও বিমা সেবার প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

ব্যাংকাস্যুরেন্স হলো ব্যাংকিং ও বিমা খাতের মধ্যে একটি ক্রমবর্ধমান সহযোগিতার ক্ষেত্র, যা এক প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বিত আর্থিক সমাধান প্রদানকে সম্ভব করে তোলে। মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যকার এই অংশীদারত্ব উদ্ভাবন, গ্রাহকসুবিধা এবং সেবার উৎকর্ষতা নিশ্চিত করার অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরে।

এই সহযোগিতার আওতায় মিডল্যান্ড ব্যাংক তার শাখা নেটওয়ার্কের মাধ্যমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বীমা পণ্যসমূহের বিতরণ কার্যক্রম শুরু করেছে। ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে সহজেই বিভিন্ন ধরনের জীবন বীমা সেবা গ্রহণ করতে পারবেন।

এই অংশীদারত্ব উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৌশলগত সহযোগিতার মাধ্যমে বহুমুখী আর্থিক সমাধান প্রদান এবং গ্রাহকমূল্য বৃদ্ধির প্রতি তাদের অব্যাহত অঙ্গীকার আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা উপস্থিত ছিলেন।

মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাজমুল হুদা সরকার; ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান ওমর শরীফ এবং প্রজেক্ট, প্রসেস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ব্যাংকাস্যুরেন্স বিভাগের ম্যানেজার খন্দকার ইমরান হোসেন।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং ব্যাংকাস্যুরেন্স প্রধান আব্দুল্লাহ আল মামুনসহ অন্য কর্মকর্তারা।

ইএ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow