মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
নাটোরের গুরুদাসপুরে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- ইমন (২২)। তিনি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিলেন ইমন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নাটোর থেকে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকিমথ কোম্পানির রুশ নাগরিক বহনকারী একটি মিনিবাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়।
সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ইমন মারা যায়। একই সঙ্গে উভয় গাড়ির চালক-হেলপার এবং মিনিবাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে চার নারীসহ আট রুশ নাগরিক রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলীর নেতৃত্বে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত
নাটোরের গুরুদাসপুরে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- ইমন (২২)। তিনি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিলেন ইমন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নাটোর থেকে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকিমথ কোম্পানির রুশ নাগরিক বহনকারী একটি মিনিবাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়।
সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ইমন মারা যায়। একই সঙ্গে উভয় গাড়ির চালক-হেলপার এবং মিনিবাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে চার নারীসহ আট রুশ নাগরিক রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলীর নেতৃত্বে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার উদ্ধার তৎপরতা শেষে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে রাত ১১টার দিকে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আহতদের খোঁজ নিতে রাতেই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।