মিয়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১
সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার সিমেন্টের বস্তাসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী। এসব সিমেন্ট মিয়ানমারে পাচার করছিলেন তারা। শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৬ জুন) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামের ২টি ইঞ্জিনচালিত ফিশিং বোট জব্দ করা হয়। নৌবাহিনী জানায়, আটক ব্যক্তি, জব্দ বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। জাহাঙ্গীর আলম/কেএইচকে/এমএস
সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার সিমেন্টের বস্তাসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী। এসব সিমেন্ট মিয়ানমারে পাচার করছিলেন তারা।
শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৬ জুন) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামের ২টি ইঞ্জিনচালিত ফিশিং বোট জব্দ করা হয়।
নৌবাহিনী জানায়, আটক ব্যক্তি, জব্দ বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
জাহাঙ্গীর আলম/কেএইচকে/এমএস
What's Your Reaction?