মিরপুরে মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটি মেট্রোরেল স্টেশনের পাশে অবস্থিত। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা দেয়। তবে ঘটনাস্থলে ইউনিটগুলো পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। কেন সেখানে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কেমন, সে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

মিরপুরে মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটি মেট্রোরেল স্টেশনের পাশে অবস্থিত।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা দেয়। তবে ঘটনাস্থলে ইউনিটগুলো পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

কেন সেখানে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কেমন, সে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow