মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. সালাহউদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে (সাবেক ইসমাইল খান চত্বর) এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সালাহউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। সে সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সালাহউদ্দিন। বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে যাওয়ার পর সেভেন রিং সিমেন্টের তেলবাহী গাড়ি এবং চিটাগং অনলাইন লিমিটেডের ইন্টারনেট সংযোগের ডাবল কেবিন পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল, তেলবাহী গাড়ি ও পিকআপ মিরসরাই থানা পুলিশ হেফাজতে রয়েছে। মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ ও এসএম সুমন বলেন, ‘দুর্ঘটনায় নিহত সালাহউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’ মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়া

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. সালাহউদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে (সাবেক ইসমাইল খান চত্বর) এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সালাহউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। সে সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সালাহউদ্দিন। বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে যাওয়ার পর সেভেন রিং সিমেন্টের তেলবাহী গাড়ি এবং চিটাগং অনলাইন লিমিটেডের ইন্টারনেট সংযোগের ডাবল কেবিন পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল, তেলবাহী গাড়ি ও পিকআপ মিরসরাই থানা পুলিশ হেফাজতে রয়েছে।

মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ ও এসএম সুমন বলেন, ‘দুর্ঘটনায় নিহত সালাহউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘ইকনোমিক জোন সড়কে দুর্ঘটনায় সালাহউদ্দিন নামে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।

এম মাঈন উদ্দিন/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow