মিরসরাইয়ে ১৫.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফ্লারিশ গার্মেন্টস 

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৫ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে রোববার (৮ মার্চ) ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং প্রতিষ্ঠানটির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জানজিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখেন। বেপজা জানায়, নতুন এ কারখানায় বছরে প্রায় ৪০ লাখ পিস বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে ফ্লিজ জ্যাকেট, সফট শেল জ্যাকেট, ডাউন জ্যাকেট, কটন কোট, লেদার জ্যাকেট, আন্ডারওয়্যার, টি-শার্ট, পলো শার্ট, শর্টস, পার্কাস, কোট, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, উইন্ডপ্রুফ জ্যাকেট, ফিশিং স্যুট, হাইকিং স্যুট

মিরসরাইয়ে ১৫.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফ্লারিশ গার্মেন্টস 

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৫ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে রোববার (৮ মার্চ) ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং প্রতিষ্ঠানটির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জানজিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখেন।

বেপজা জানায়, নতুন এ কারখানায় বছরে প্রায় ৪০ লাখ পিস বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে ফ্লিজ জ্যাকেট, সফট শেল জ্যাকেট, ডাউন জ্যাকেট, কটন কোট, লেদার জ্যাকেট, আন্ডারওয়্যার, টি-শার্ট, পলো শার্ট, শর্টস, পার্কাস, কোট, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, উইন্ডপ্রুফ জ্যাকেট, ফিশিং স্যুট, হাইকিং স্যুট, যোগা স্যুট, রানিং স্যুট, জিন্স, নিটেড স্যুট, ফক্স লেদার ক্লোদিং, ডিয়ার স্কিন ভেলভেট ক্লোদিং, গলফ ক্লোদিং এবং ক্যাজুয়াল শার্ট।

কারখানাটি চালু হলে প্রায় ১ হাজার ৯৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে বেপজা পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের কারণে বেপজা অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন জোন প্রতিষ্ঠা করছে, যা দেশের রপ্তানিমুখী শিল্পভিত্তিকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, নতুন এ বিনিয়োগকারী বেপজার বিভিন্ন জোনে মানসম্মত বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে, যা দেশের টেকসই শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএইচও/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow