মিরাজের কাছে ভুল স্বীকার করেছেন স্টার্ক

অস্ট্রেলিয়ার পেসারদের আগ্রাসী আচরণ টেস্ট ক্রিকেটে নতুন কিছু নয়। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও এর ব্যতিক্রম দেখা যায়নি। বাংলাদেশের ইনিংসের সময় মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথার লড়াইয়ে জড়াতে দেখা যায় মিচেল স্টার্ককে। তবে সেই ঘটনা নিয়ে আর কোনো উত্তেজনা নেই। তৃতীয় দিনের খেলা শেষে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন মিরাজ। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মিরাজ জানান, রান নেওয়ার সময় উইকেটের ভেতরে তৈরি হওয়া পরিস্থিতি থেকেই ওই মুহূর্তের ঘটনা। তিনি বলেন, ‘ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল, আমিও আবার বলটা দেখতে পারিনি। তো উইকেটের ভেতর থেকে রানটা নিয়েছিলাম। তবে এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে। আর আজ সকালে ও আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে, ও বলেছে, ‘‘না, ঠিক আছে। এটা আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।’’’ স্টার্কের সঙ্গে সেই ঘটনা মিটে গেলেও এখন মিরাজের ভাবনায় শুধুই ম্যাচের ফল। চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে দ্রুত চাপে ফেলে যত কম রানে আটকে রাখা যায়, সেটিই বাংলাদেশের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। মিরাজ বলেন, ‘আমরা চেষ্টা করছি রানটা যতটা কমে আটকানো যায় এবং এই রানের মধ্যে যদি আরও তিন থেকে চারটা উইকেট নিতে পারি,

মিরাজের কাছে ভুল স্বীকার করেছেন স্টার্ক

অস্ট্রেলিয়ার পেসারদের আগ্রাসী আচরণ টেস্ট ক্রিকেটে নতুন কিছু নয়। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও এর ব্যতিক্রম দেখা যায়নি। বাংলাদেশের ইনিংসের সময় মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথার লড়াইয়ে জড়াতে দেখা যায় মিচেল স্টার্ককে। তবে সেই ঘটনা নিয়ে আর কোনো উত্তেজনা নেই। তৃতীয় দিনের খেলা শেষে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন মিরাজ।

ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মিরাজ জানান, রান নেওয়ার সময় উইকেটের ভেতরে তৈরি হওয়া পরিস্থিতি থেকেই ওই মুহূর্তের ঘটনা। তিনি বলেন, ‘ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল, আমিও আবার বলটা দেখতে পারিনি। তো উইকেটের ভেতর থেকে রানটা নিয়েছিলাম। তবে এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে। আর আজ সকালে ও আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে, ও বলেছে, ‘‘না, ঠিক আছে। এটা আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।’’’

স্টার্কের সঙ্গে সেই ঘটনা মিটে গেলেও এখন মিরাজের ভাবনায় শুধুই ম্যাচের ফল। চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে দ্রুত চাপে ফেলে যত কম রানে আটকে রাখা যায়, সেটিই বাংলাদেশের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

মিরাজ বলেন, ‘আমরা চেষ্টা করছি রানটা যতটা কমে আটকানো যায় এবং এই রানের মধ্যে যদি আরও তিন থেকে চারটা উইকেট নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্যও বেশি থাকবে না।’

ডারউইনের উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো। সেখানে উইকেট পাওয়া যে সহজ নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন মিরাজ। তাই নির্দিষ্ট লক্ষ্য না ভেবে ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করাই তাদের পরিকল্পনা।

তিনি বলেন, ‘উইকেটটা এখনও ভালো আছে। আর আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না। আমরা চেষ্টা করছি ভালো জায়গায় বল করার জন্য। কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে। কারণ আমরা দেখছি যে উইকেটটা অতটা সহজ না, যে উইকেটগুলো আমরা পেয়েছি অনেক কষ্ট করেই নিতে হয়েছে।’

এই টেস্টে দলের সবাই নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করায় সন্তুষ্ট মিরাজ। দলীয় পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘অবশ্যই, সবাই খুব ভালো ক্রিকেট খেলছে এবং সবাই সবার দায়িত্বটা নিচ্ছে, এটাই খুবই ভালো লাগছে এবং দল হিসেবে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow