মিশর ও তুরস্কের সঙ্গে যোগাযোগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন। রোববার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলোচনায় কূটনীতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়। এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও ফোনে কথা বলেন আরাঘচি। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান। অন্যদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ফিদান ও আরাঘচির আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি গুরুত্ব পায়। এছাড়া ফিদান একই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও ফোনে কথা বলেছেন বলে জানানো হয়েছে। এই ধারাবাহিক যোগাযোগ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়েও আরাঘচি আলোচনা করেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow