মিসরের বিপক্ষে মেসির খেলা নিয়ে বার্তা স্কালোনির
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। দলের অধিনায়ক লিওনেল মেসি শুরু থেকেই মাঠে থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
আজ রাত ১০ টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। নিজেদের শেষ ম্যাচে ১২০ মিনিট খেলার পরও লিওনেল মেসির কোন শারীরিক সমস্যা নেই বলে জানান স্কালোনি।
তিনি বলেন, ‘মেসি ভালো আছে। আগের ম্যাচে পুরো সময় খেললেও সে কোনো শারীরিক সমস্যার কথা জানায়নি।’ আজকের ম্যাচে মাঠে নামলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৩০তম বারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠ কাঁপাবেন তিনি।
এর আগে, ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পরবর্তী প্রতিপক্ষসহ সম্ভাব্য ফাইনাল নিয়েও কথা বলেছেন লিওনেল স্কালোনি। নিজের পছন্দের প্রতিপক্ষ হিসেবে বলেছেন স্পেনের নাম।
স্পেন প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না, ফেভারিট হতে হলে একটি দলকে কেমন হতে হয়। তবে স্পেন ধাপে ধাপে উন্নতি করছে। প্রতিটি ম্যাচেই তারা আগের চেয়ে শক্তিশালী ও পরিণত হচ্ছে।
তিনি বলেন, ‘স্পেনের বিপক্ষে একটি ফাইনাল খেলার জন্য আমি আজই চুক্তিতে সই করতে রাজি। কিন্তু সেই পথটা এখনো অনেক দীর্ঘ। আমাদের দুই দলের সাম
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। দলের অধিনায়ক লিওনেল মেসি শুরু থেকেই মাঠে থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
আজ রাত ১০ টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। নিজেদের শেষ ম্যাচে ১২০ মিনিট খেলার পরও লিওনেল মেসির কোন শারীরিক সমস্যা নেই বলে জানান স্কালোনি।
তিনি বলেন, ‘মেসি ভালো আছে। আগের ম্যাচে পুরো সময় খেললেও সে কোনো শারীরিক সমস্যার কথা জানায়নি।’ আজকের ম্যাচে মাঠে নামলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৩০তম বারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠ কাঁপাবেন তিনি।
এর আগে, ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পরবর্তী প্রতিপক্ষসহ সম্ভাব্য ফাইনাল নিয়েও কথা বলেছেন লিওনেল স্কালোনি। নিজের পছন্দের প্রতিপক্ষ হিসেবে বলেছেন স্পেনের নাম।
স্পেন প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না, ফেভারিট হতে হলে একটি দলকে কেমন হতে হয়। তবে স্পেন ধাপে ধাপে উন্নতি করছে। প্রতিটি ম্যাচেই তারা আগের চেয়ে শক্তিশালী ও পরিণত হচ্ছে।
তিনি বলেন, ‘স্পেনের বিপক্ষে একটি ফাইনাল খেলার জন্য আমি আজই চুক্তিতে সই করতে রাজি। কিন্তু সেই পথটা এখনো অনেক দীর্ঘ। আমাদের দুই দলের সামনেই অনেক বড় বাধা অপেক্ষা করছে।’