মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা আফনানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় শত শত মুসল্লি অংশ নেন। এসময় স্থানীয় জনগণের পাশাপাশি উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাজাহান চৌধুরী ও দাঁড়িপাল্লা নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন। আরও পড়ুন: হুজাইফার মরদেহ বাড়ি পৌঁছাতেই শোকের মাতম গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকা জাতীয় ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে শিশুটি মারা যায়। জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা আফনানের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় শত শত মুসল্লি অংশ নেন।

এসময় স্থানীয় জনগণের পাশাপাশি উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাজাহান চৌধুরী ও দাঁড়িপাল্লা নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন

আরও পড়ুন:
হুজাইফার মরদেহ বাড়ি পৌঁছাতেই শোকের মাতম

গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকা জাতীয় ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে শিশুটি মারা যায়।

জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow