মিয়ানমারে পাচারকালে ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের সময় ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ এবং ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। আরও পড়ুন মিয়ানমারে পাচারের সময় ২৪৫০০ কেজি সার জব্দ, আটক ৬ পাচারকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানের খবর জানতে পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যান। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (

মিয়ানমারে পাচারকালে ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের সময় ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ এবং ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানের খবর জানতে পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যান।

পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow