মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫ 

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের চীনের সীমান্তসংলগ্ন একটি এলাকায় এ ঘটনা ঘটে।    রোববার (৩১ মে) বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কং তাত গ্রামে এ বিস্ফোরণে ২৫ নারী ও ৩০ পুরুষ নিহত হয়েছেন।  স্থানীয় প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এ দুর্ঘটনা ঘটেছে। টিএনএলএর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ ঘটে। এতে বহু গ্রামবাসী নিহত ও আহত হয়েছেন এবং তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।  ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ফলে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। চারপাশের ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পোড়া গাছপালা ও ধ্বংসাবশেষ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন।  উল্লেখ্য, টিএনএলএ মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুল

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫ 
মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের চীনের সীমান্তসংলগ্ন একটি এলাকায় এ ঘটনা ঘটে।    রোববার (৩১ মে) বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কং তাত গ্রামে এ বিস্ফোরণে ২৫ নারী ও ৩০ পুরুষ নিহত হয়েছেন।  স্থানীয় প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এ দুর্ঘটনা ঘটেছে। টিএনএলএর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ ঘটে। এতে বহু গ্রামবাসী নিহত ও আহত হয়েছেন এবং তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।  ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ফলে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। চারপাশের ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পোড়া গাছপালা ও ধ্বংসাবশেষ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন।  উল্লেখ্য, টিএনএলএ মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি। বিশ্লেষকদের মতে, দেশটির অনেক বিদ্রোহী গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনার অর্থ জোগাড় করতে মূল্যবান খনিজ সম্পদ উত্তোলনের ওপর নির্ভরশীল। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এসব খনিতে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow