মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

দিনাজপুরের হিলিতে মুক্তিপণের জন্য দাবিতে অপহরণ করে আটকে রাখা জীবনেন্দ্রনাথ সরকার নামে এক যুবককে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (০১ জুলাই) গভীর রাতে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে অবস্থিত ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক এলাকা থেকে অপহৃত জীবনেন্দ্রনাথ সরকারকে উদ্ধার করা হয়।  উদ্ধার হওয়া জীবনেন্দ্রনাথ সরকার হিলির চন্ডিপুর এলাকার বাসিন্দা মনীন্দ্রনাথ সরকারের ছেলে। গ্রেপ্তার দুজন হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী (২৮) এবং বিরামপুর উপজেলার ইসলামপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাম্মেল হোসেন (৪৫)। তবে এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া জীবনেন্দ্রনাথ সরকার পুলিশকে জানান, হিলির মাঠপাড়া এলাকায় মন্তাজ নামে এক ব্যক্তির বাড়িতে তাকে আটকে রেখে পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে মারধর ও হত্যার ভয়ভীতি দেখিয়ে তিনটি ফাঁকা চেক এবং ১০০ টাকা মূল্যের ছয়টি স্

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

দিনাজপুরের হিলিতে মুক্তিপণের জন্য দাবিতে অপহরণ করে আটকে রাখা জীবনেন্দ্রনাথ সরকার নামে এক যুবককে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (০১ জুলাই) গভীর রাতে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে অবস্থিত ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক এলাকা থেকে অপহৃত জীবনেন্দ্রনাথ সরকারকে উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া জীবনেন্দ্রনাথ সরকার হিলির চন্ডিপুর এলাকার বাসিন্দা মনীন্দ্রনাথ সরকারের ছেলে।

গ্রেপ্তার দুজন হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী (২৮) এবং বিরামপুর উপজেলার ইসলামপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাম্মেল হোসেন (৪৫)। তবে এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া জীবনেন্দ্রনাথ সরকার পুলিশকে জানান, হিলির মাঠপাড়া এলাকায় মন্তাজ নামে এক ব্যক্তির বাড়িতে তাকে আটকে রেখে পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে মারধর ও হত্যার ভয়ভীতি দেখিয়ে তিনটি ফাঁকা চেক এবং ১০০ টাকা মূল্যের ছয়টি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়। পরে তাকে হিলির ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং অফিসে আটকে রাখা হয়।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, জীবনেন্দ্রনাথ সরকারের বাবা মনীন্দ্রনাথ সরকার থানায় অভিযোগ করেন যে, গত ৩০ জুন সন্ধ্যার পর থেকে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জীবনেন্দ্রনাথ হিলির চারমাথা মোড়ে অবস্থিত ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখায় কর্মরত ছিলেন এবং ঘটনাক্রমে ওই প্রতিষ্ঠানটি বন্ধ অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দোকানের শাটার খুলে ভেতর থেকে নিখোঁজ জীবনেন্দ্রনাথ সরকারকে উদ্ধার করে। এ সময় তাকে পাহারারত অবস্থায় থাকা ইউসুফ ও মুকুল নামে দুই ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ।

ওসি জাকির হোসেন বলেন, ভিকটিমকে জবানবন্দি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং দুই আসামিকেও আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় এজেন্ট ব্যাংকিংয়ের মালিক, তার ভাই, বাবা ও শ্বশুরসহ আরও কয়েকজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow