মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান

চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মেয়র। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৭১ সালে আত্মত্যাগের মাধ্যমে যারা দেশ স্বাধীন করেছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদানকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে অবদান রাখা সবার প্রতি শ্রদ্ধা জানান। স্বাধীনতার ৫৫তম বার্ষিকীর প্রসঙ্গ টেনে মেয়র বলেন, স্বাধীনতা অর্জনের পাশাপাশি তা রক্ষা করাও বড় চ্যালেঞ্জ। একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূ

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান

চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মেয়র।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৭১ সালে আত্মত্যাগের মাধ্যমে যারা দেশ স্বাধীন করেছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না।

তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদানকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে অবদান রাখা সবার প্রতি শ্রদ্ধা জানান।

স্বাধীনতার ৫৫তম বার্ষিকীর প্রসঙ্গ টেনে মেয়র বলেন, স্বাধীনতা অর্জনের পাশাপাশি তা রক্ষা করাও বড় চ্যালেঞ্জ।

একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার কথাও বলেন মেয়র।

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বিপ্লব উদ্যান, বধ্যভূমি, কালুরঘাট বেতার কেন্দ্র ও জিয়া স্মৃতি জাদুঘরসহ সংশ্লিষ্ট স্থানগুলো সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তবে বিভিন্ন স্থাপনা ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকায় সমন্বয়ের অভাব রয়েছে বলেও উল্লেখ করেন মেয়র। এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow