মুক্তিযোদ্ধা কমান্ডার তুলসী রাউত নিহত
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার তুলসী কান্তি রাউত নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় রাস্তা পারাপার করছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তুলসী কান্তি রাউত (৭৭) উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে। তিনি মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। শুক্রবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার তুলসী কান্তি রাউত নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় রাস্তা পারাপার করছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তুলসী কান্তি রাউত (৭৭) উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে। তিনি মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
শুক্রবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইল মিয়া।
পরে পৌর এলাকার ঘোষপাড়া কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
What's Your Reaction?