মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর ২’ মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। প্রথম পর্বের ব্লকবাস্টার সাফল্যের পর ভক্তরা নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে ঘিরে উত্তেজনা দেখা যাচ্ছে অনুরাগীদের মাঝে। এরই মধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে, যা বেশ অবাক করেছে। ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন অনুযায়ী, অগ্রিম বুকিংয়ের মাধ্যমে সিনেমা প্রথম দিনে প্রায় ২ দশমিক ২ কোটি রুপি আয় করেছে। পরিসংখ্যান দেখে অনুমান করা হচ্ছে, মুক্তির প্রথম দিনেই এটি বড় রেকর্ড গড়ে দিতে পারে। সিনেমাটি বিভিন্ন ভাষা ও ফরম্যাটে মুক্তি পাচ্ছে। তবে হিন্দি সংস্করণের আয়ের পরিমাণ সবচেয়ে বেশি। তথ্য অনুযায়ী, কেবল হিন্দি ২ডি সংস্করণ থেকেই আয় হয়েছে ২ দশমিক ১৬ কোটি রুপিরও বেশি। এখন পর্যন্ত ভারতজুড়ে মোট ৩৬,৬৬১টি টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনে মোট ৫,৬২৬টি শোর সময় নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৫,৪৪৯টি শো কেবল হিন্দি ভাষার। শুধু হিন্দিতেই নয়, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও সিনেমাটি এরই মধ্যেই আলোড়ন তৈরি করতে শুরু করেছে। সিনেমাটি মুক্তি পাচ্ছে তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষ

মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর ২’ মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। প্রথম পর্বের ব্লকবাস্টার সাফল্যের পর ভক্তরা নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে ঘিরে উত্তেজনা দেখা যাচ্ছে অনুরাগীদের মাঝে। এরই মধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে, যা বেশ অবাক করেছে।

ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন অনুযায়ী, অগ্রিম বুকিংয়ের মাধ্যমে সিনেমা প্রথম দিনে প্রায় ২ দশমিক ২ কোটি রুপি আয় করেছে। পরিসংখ্যান দেখে অনুমান করা হচ্ছে, মুক্তির প্রথম দিনেই এটি বড় রেকর্ড গড়ে দিতে পারে।

সিনেমাটি বিভিন্ন ভাষা ও ফরম্যাটে মুক্তি পাচ্ছে। তবে হিন্দি সংস্করণের আয়ের পরিমাণ সবচেয়ে বেশি। তথ্য অনুযায়ী, কেবল হিন্দি ২ডি সংস্করণ থেকেই আয় হয়েছে ২ দশমিক ১৬ কোটি রুপিরও বেশি। এখন পর্যন্ত ভারতজুড়ে মোট ৩৬,৬৬১টি টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনে মোট ৫,৬২৬টি শোর সময় নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৫,৪৪৯টি শো কেবল হিন্দি ভাষার।

শুধু হিন্দিতেই নয়, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও সিনেমাটি এরই মধ্যেই আলোড়ন তৈরি করতে শুরু করেছে। সিনেমাটি মুক্তি পাচ্ছে তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়। তথ্য অনুযায়ী, তামিল সংস্করণ থেকে আয় হয়েছে প্রায় ১ দশমিক ৮৩ লাখ রুপি, তেলেগু সংস্করণ থেকে ১ দশমিক ৪৯ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় ১৫,৫৫০ এবং মালায়ালাম সংস্করণ থেকে ৫,৭৫০ টাকা। যদিও দক্ষিণ ভারতে শোয়ের সংখ্যা এখনও কম, তবে মুক্তির দিন যত এগিয়ে যাবে, টিকিট বিক্রি তত বাড়বে বলে আশা করা হচ্ছে।

সিনেমাটি ঘিরে দর্শকদের উত্তেজনা দেখে ধারণা করা হচ্ছে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ ’বছরের অন্যতম বড় সিনেমা হতে যাচ্ছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, দর্শকদের বাজেটের কথা মাথায় রেখে সিনেমাটি গড় টিকিটের দাম রাখা হয়েছে, যা প্রথম দিন থেকেই এটির লাভজনক ফলাফল নিশ্চিত করবে।

আরও পড়ুন:
প্রতিশোধের আগুনে জ্বলছে ‘ধুরন্ধর ২’ 
বলিউডের অন্দরমহল নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর 

সোশ্যাল মিডিয়াতেও সিনেমাটি নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন সবার নজর প্রথম দিনের আয়ের দিকে, যেখানে সবাই দেখার অপেক্ষায়, প্রথম পর্বকে ছাড়িয়ে যেতে পারবে কি না।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow