মুক্তির প্রথম দিনেই সাড়া ফেললো ‘দৃশ্যম ৩’ 

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মোহনলালের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার মুক্তি পায় ‘দৃশ্যম ৩’। মালয়ালম সিনেমার জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি এটি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।  বিশ্বজুড়ে প্রায় ৪৩ কোটি রুপির ব্যবসা করে মালয়ালম সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে এ সিনেমা। ২০১৩ সালে পরিচালক জিতু জোসেফ নির্মিত প্রথম ‘দৃশ্যম’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরে এর দ্বিতীয় কিস্তিও প্রশংসিত হয়।  একই সঙ্গে হিন্দি রিমেকগুলোও ব্যবসায়িকভাবে সফল হয়। পরিবারকে রক্ষা করতে এক সাধারণ কেবল ব্যবসায়ী জর্জকুট্টির বুদ্ধিদীপ্ত লড়াই দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। মুক্তির পর থেকেই কেরালাসহ বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা গেছে।  মিশ্র প্রতিক্রিয়া পেলেও সিনেমাটি আবারও প্রমাণ করেছে, জর্জকুট্টি চরিত্রের জনপ্রিয়তা এখনো অটুট। ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে প্রায় ১৮ দশমিক ৩৭ কোটি রুপি গ্রস। বিদেশি বাজার থেকে এসেছে আরো প্রায় ২৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনের বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪৩ দশম

মুক্তির প্রথম দিনেই সাড়া ফেললো ‘দৃশ্যম ৩’ 
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মোহনলালের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার মুক্তি পায় ‘দৃশ্যম ৩’। মালয়ালম সিনেমার জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি এটি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।  বিশ্বজুড়ে প্রায় ৪৩ কোটি রুপির ব্যবসা করে মালয়ালম সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে এ সিনেমা। ২০১৩ সালে পরিচালক জিতু জোসেফ নির্মিত প্রথম ‘দৃশ্যম’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরে এর দ্বিতীয় কিস্তিও প্রশংসিত হয়।  একই সঙ্গে হিন্দি রিমেকগুলোও ব্যবসায়িকভাবে সফল হয়। পরিবারকে রক্ষা করতে এক সাধারণ কেবল ব্যবসায়ী জর্জকুট্টির বুদ্ধিদীপ্ত লড়াই দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। মুক্তির পর থেকেই কেরালাসহ বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা গেছে।  মিশ্র প্রতিক্রিয়া পেলেও সিনেমাটি আবারও প্রমাণ করেছে, জর্জকুট্টি চরিত্রের জনপ্রিয়তা এখনো অটুট। ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে প্রায় ১৮ দশমিক ৩৭ কোটি রুপি গ্রস। বিদেশি বাজার থেকে এসেছে আরো প্রায় ২৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনের বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৩৭ কোটি রুপিতে। এর মাধ্যমে মালয়ালম সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে ‘দৃশ্যম ৩’।  শীর্ষ অবস্থানে রয়েছে মোহনলালেরই সিনেমা ‘এল২: এমপুরান’। ফলে মালয়ালম সিনেমার সবচেয়ে বড় দুই ওপেনিং এখন এই অভিনেতার দখলে। প্রসঙ্গত, ২১ মে ছিল মোহনলালের ৬৬তম জন্মদিন। একই দিনে মুক্তি পাওয়ায় ভক্তদের কাছে দিনটি উৎসবে পরিণত হয়। কেরালার বিভিন্ন প্রেক্ষাগৃহে মধ্যরাত থেকেই বিশেষ শো, কেক কাটা ও আতশবাজির আয়োজন দেখা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow