‘মুখ ও মুখোশ’র গায়িকা মাহবুবা রহমান আর নেই

দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।  বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট মেয়ে সংগীতশিল্পী রুমানা ইসলাম। তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মাহবুবা রহমান। শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ১৯৩৫ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া মাহবুবা রহমান অল্প বয়সেই সংগীতজগতে যাত্রা শুরু করেন। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে তার প্রথম গান প্রচারিত হয়। পঞ্চাশ ও সত্তরের দশকে তিনি রেডিও ও চলচ্চিত্রে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান। পল্লিগীতি ও আধুনিক গানে তার বিশেষ পারদর্শিতা ছিল। ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রে সমর দাসের সুরে গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’

‘মুখ ও মুখোশ’র গায়িকা মাহবুবা রহমান আর নেই
দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।  বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট মেয়ে সংগীতশিল্পী রুমানা ইসলাম। তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মাহবুবা রহমান। শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ১৯৩৫ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া মাহবুবা রহমান অল্প বয়সেই সংগীতজগতে যাত্রা শুরু করেন। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে তার প্রথম গান প্রচারিত হয়। পঞ্চাশ ও সত্তরের দশকে তিনি রেডিও ও চলচ্চিত্রে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান। পল্লিগীতি ও আধুনিক গানে তার বিশেষ পারদর্শিতা ছিল। ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রে সমর দাসের সুরে গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’ ও ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’। এছাড়া ‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘যে নদী মরুপথে’, ‘কখনো আসেনি’, ‘সূর্যস্নান’, ‘সোনার কাজল’, ‘রাজা সন্ত্রাসী’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘সাত ভাই চম্পা’সহ বহু চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠ দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow