মুগদা হাসপাতালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন আবাসিক ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই শ্রমিককে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতাল ও সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ ইউসুফ (৩০)। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খনচপাড়ার পিয়ার মোল্লার ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। আরও পড়ুন জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত ইউসুফকে হাসপাতালে নিয়ে আসা তার ভাতিজা মো. শাকিল জানান, নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করার সময় ইউসুফ হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ক

মুগদা হাসপাতালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন আবাসিক ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই শ্রমিককে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতাল ও সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ ইউসুফ (৩০)। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খনচপাড়ার পিয়ার মোল্লার ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

ইউসুফকে হাসপাতালে নিয়ে আসা তার ভাতিজা মো. শাকিল জানান, নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করার সময় ইউসুফ হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow