মুগদায় অভিযানে গ্রেফতার ৯
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- রবিউল হাওলাদার (২৪), টুটুল (২৩), বিজয় (২৩), আমিন হোসেন (৪৯), শামীম (২২), বিপ্লব হোসেন (৪০), জিলানী হোসেন (৩৮), রিপন (৩০) ও হৃদয় (৩০)। মুগদা থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (২৩ জুন) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কেআর/এমআইএইচএস
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- রবিউল হাওলাদার (২৪), টুটুল (২৩), বিজয় (২৩), আমিন হোসেন (৪৯), শামীম (২২), বিপ্লব হোসেন (৪০), জিলানী হোসেন (৩৮), রিপন (৩০) ও হৃদয় (৩০)।
মুগদা থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (২৩ জুন) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস
What's Your Reaction?