মুদির দোকানে মিলল ১৫১০ লিটার তেল

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে লিয়ে দুইটি মুদি দোকান থেকে ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এসময় দুই ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।   বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার মবুপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান।  তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মবুপুর বাজারের ব্যবসায়ী হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। এসময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে দুজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  জব্দ করা এসব তেল বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুদির দোকানে মিলল ১৫১০ লিটার তেল

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে লিয়ে দুইটি মুদি দোকান থেকে ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এসময় দুই ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।  

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার মবুপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মবুপুর বাজারের ব্যবসায়ী হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। এসময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে দুজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জব্দ করা এসব তেল বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান।

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow