মুদ্রানীতি কমিটি থেকে সাদিক আহমেদের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতিবিদ সাদিক আহমেদ। তবে তিনি ঠিক কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সাদিক আহমেদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান এবং বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক অন্য সদস্যদের কাছে তার পদত্যাগের বিষয়টি অবহিত করে। এদিন মুদ্রানীতি প্রণয়ন কমিটির একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। সাদিক আহমেদের পদত্যাগের পর কমিটিতে বর্তমানে রয়েছেন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের। নীতি সুদহার কমানোর বিষয়টি নিয়ে বুধবার এ বৈঠক হওয়ার কথা ছিল। উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে বর্তমানে ১০ শতাংশ নীতি সুদহার শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ৫০ বেসিস পয়েন্ট কমানোর পরিকল্

মুদ্রানীতি কমিটি থেকে সাদিক আহমেদের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতিবিদ সাদিক আহমেদ। তবে তিনি ঠিক কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সাদিক আহমেদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান এবং বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক অন্য সদস্যদের কাছে তার পদত্যাগের বিষয়টি অবহিত করে। এদিন মুদ্রানীতি প্রণয়ন কমিটির একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

সাদিক আহমেদের পদত্যাগের পর কমিটিতে বর্তমানে রয়েছেন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।

নীতি সুদহার কমানোর বিষয়টি নিয়ে বুধবার এ বৈঠক হওয়ার কথা ছিল। উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে বর্তমানে ১০ শতাংশ নীতি সুদহার শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ৫০ বেসিস পয়েন্ট কমানোর পরিকল্পনা ছিল। নতুন গভর্নর এ বিষয়ে পরামর্শ দিয়েছিলেন, যেন ঋণের সুদহার কিছুটা কমে আসে। তবে হঠাৎ বৈঠকটি স্থগিত করা হয়।

ইএআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow