মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ-বাড়িঘর ভাঙচুর

জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৮ জন গুরুতর আহত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কয়েক দফায় সদর উপজেলার আধারা ইউনিয়নের মিজিকান্দি এলাকায় উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি ও জমি নিয়ে বিরোধের জেরে দেওয়ানকান্দি এলাকার স্থানীয়, সরাবেশ সরকারের সঙ্গে বিরোধ চলছিলো বোরহান মিঝি ও তার ছেলে জাহাঙ্গীর মিঝির। সেই সূত্র ধরে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ভাঙচুর চালানো হয় কয়েকটি ঘর বাড়িতে। এতে উভয়পক্ষের হামলায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আলমগীর বেপারি, রবিন বেপারি, দুলাল বেপারি, সাব্বির বেপারি, আকতার বেপারি ও দিলা দেওয়ান রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে গুরুতর আহত রবিন ও দুলালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা সরাফত আলীর অভিযোগ, জমি

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ-বাড়িঘর ভাঙচুর

জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৮ জন গুরুতর আহত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কয়েক দফায় সদর উপজেলার আধারা ইউনিয়নের মিজিকান্দি এলাকায় উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি ও জমি নিয়ে বিরোধের জেরে দেওয়ানকান্দি এলাকার স্থানীয়, সরাবেশ সরকারের সঙ্গে বিরোধ চলছিলো বোরহান মিঝি ও তার ছেলে জাহাঙ্গীর মিঝির। সেই সূত্র ধরে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ভাঙচুর চালানো হয় কয়েকটি ঘর বাড়িতে। এতে উভয়পক্ষের হামলায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে আলমগীর বেপারি, রবিন বেপারি, দুলাল বেপারি, সাব্বির বেপারি, আকতার বেপারি ও দিলা দেওয়ান রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে গুরুতর আহত রবিন ও দুলালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা সরাফত আলীর অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে বোরহান মিজি ও তার লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ জেলার হাসপাতালের জরুরী বিভাগের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন জানান, আহতদের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, দুপুরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে তাদের মধ্য থেকে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এছাড়া অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আহতদের জরুরী বিভাগে চিকিৎসা চলাকালীন সময় ফের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় এক পক্ষ বেশ কয়েকজনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে। পরে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চালানোর হচ্ছে।

শুভ ঘোষ/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow