মুমিনুলের টানা ৪ ইনিংসে ফিফটি

সাদা পোশাকে দারুণ ছন্দে রয়েছেন মুমিনুল হক। আজ থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগের তিন ইনিংসে ফিফটির দেখা পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও পেয়ে গেলেন ফিফটির দেখা। ম্যাচের একেবারে শুরুতেই ক্রিজে আসেন মুমিনুল হক। দিনের সপ্তম ওভারে মাহমুদুল হাসান জয়ের বিদায়ে ব্যাট হাতে নামেন তিনি। তার কিছুক্ষণ পরই অন্য ওপেনার সাদমান ইসলাম বিদায় নেন।  দলের ইনিংস বিপর্যয় ঠেকাতে এরপর যা করতে হয়, ঠিক তাই করেছেন মুমিনুল। ওপাশে নাজমুল হোসেন শান্ত আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন, শাহিন শাহ আফ্রিদিসহ বাকি পাকিস্তানি বোলারদের মনোবল ভেঙে দিয়েছেন, কৌশলও বদলাতে বাধ্য করেছেন। এপাশে মুমিনুল ছিলেন সহায়ক ভূমিকায়। স্ট্রাইক রোটেট করেছেন সময়ে সময়ে, তবে বাজে বল পেলে ছাড়েনওনি। প্রতিপক্ষের বোলারদের দেখে-শুনে খেলেই মুমিনুল হক পেয়ে গেছেন ক্যারিয়ারের ২৬তম আর টানা চতুর্থ ফিফটির দেখা। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিন ইনিংসে ফিফটি করেছিলেন তিনি। এবার তার শিকারের তালিকায় যোগ হলো পাকিস্তানের নামও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬৭ বলে ৯ চারের সৌজন্যে ৭৭

মুমিনুলের টানা ৪ ইনিংসে ফিফটি

সাদা পোশাকে দারুণ ছন্দে রয়েছেন মুমিনুল হক। আজ থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগের তিন ইনিংসে ফিফটির দেখা পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও পেয়ে গেলেন ফিফটির দেখা।

ম্যাচের একেবারে শুরুতেই ক্রিজে আসেন মুমিনুল হক। দিনের সপ্তম ওভারে মাহমুদুল হাসান জয়ের বিদায়ে ব্যাট হাতে নামেন তিনি। তার কিছুক্ষণ পরই অন্য ওপেনার সাদমান ইসলাম বিদায় নেন। 

দলের ইনিংস বিপর্যয় ঠেকাতে এরপর যা করতে হয়, ঠিক তাই করেছেন মুমিনুল। ওপাশে নাজমুল হোসেন শান্ত আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন, শাহিন শাহ আফ্রিদিসহ বাকি পাকিস্তানি বোলারদের মনোবল ভেঙে দিয়েছেন, কৌশলও বদলাতে বাধ্য করেছেন।

এপাশে মুমিনুল ছিলেন সহায়ক ভূমিকায়। স্ট্রাইক রোটেট করেছেন সময়ে সময়ে, তবে বাজে বল পেলে ছাড়েনওনি। প্রতিপক্ষের বোলারদের দেখে-শুনে খেলেই মুমিনুল হক পেয়ে গেছেন ক্যারিয়ারের ২৬তম আর টানা চতুর্থ ফিফটির দেখা।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিন ইনিংসে ফিফটি করেছিলেন তিনি। এবার তার শিকারের তালিকায় যোগ হলো পাকিস্তানের নামও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬৭ বলে ৯ চারের সৌজন্যে ৭৭ রান করে অপরাজিত রয়েছেন মুমিনুল হক। শতরান করে সাজঘরে ফেরার পর অন্য পাশে ১৩ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow