মুরগির খামারে মিলল কিশোরের গলাকাটা মরদেহ

সিলেটের গোয়াইনঘাটে সুমন মিয়া নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের তয় খন্ড গ্রামের একটি মুরগির খামারটি উদ্ধার করা হয়। নিহত সুমন মিয়া (১৫) উপজেলার ফতেহপুর তয় খন্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কালবেলাকে বলেন, রাত ১০টার দিকে ফতেহপুর তয় খন্ড গ্রামের মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাকিম ফোন করে জানায়, তাদের মালিকানাধীন মুরগির খামারে গলাকাটা মরদেহ পাওয়া গেছে। আমি থানায় বিষয়টি জানালে ওসি মোহাম্মদ মনিরুজ্জামান একদল পুলিশসহ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। তিনি আরও বলেন, কে বা কারা এ কিশোরকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে মূল হত্যাকারীদের আটক করবে।  গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান কালবেলাকে বলেন, ফতেহপুর তয় খন্ড গ্রামের একটি মুরগির খামার থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধা

মুরগির খামারে মিলল কিশোরের গলাকাটা মরদেহ
সিলেটের গোয়াইনঘাটে সুমন মিয়া নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের তয় খন্ড গ্রামের একটি মুরগির খামারটি উদ্ধার করা হয়। নিহত সুমন মিয়া (১৫) উপজেলার ফতেহপুর তয় খন্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কালবেলাকে বলেন, রাত ১০টার দিকে ফতেহপুর তয় খন্ড গ্রামের মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাকিম ফোন করে জানায়, তাদের মালিকানাধীন মুরগির খামারে গলাকাটা মরদেহ পাওয়া গেছে। আমি থানায় বিষয়টি জানালে ওসি মোহাম্মদ মনিরুজ্জামান একদল পুলিশসহ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। তিনি আরও বলেন, কে বা কারা এ কিশোরকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে মূল হত্যাকারীদের আটক করবে।  গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান কালবেলাকে বলেন, ফতেহপুর তয় খন্ড গ্রামের একটি মুরগির খামার থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং খুনের ঘটনা জানতে তদন্ত করছে। তিনি আরও বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow